দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের জনগণের পাশে রাশিয়া রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
বৈঠকে পুতিন বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের জনগণের প্রতি রাশিয়ার সংহতি রয়েছে। একই সঙ্গে বর্তমান সামরি‘ক ও রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও ইরানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখার কথা জানান তিনি।
এর আগে ইরানের সঙ্গে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা দেশগুলোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। সম্ভাব্য এই নিষেধাজ্ঞার আওতায় ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও চীনও পড়তে পারে।
বৈঠকের পর ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, রাশিয়া ও ইরানের দ্বিপক্ষীয় সম্পর্কের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেছেন দুই নেতা। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণের উপায় নিয়েও আলোচনা হয়েছে।
বৈঠকের ছবি প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, পুতিন ও পেজেশকিয়ান বৈঠকে করমর্দন করেন।
সূত্র: আল-জাজিরা
/অ